SHARUKH KHAN শুধু বলিউড বাদশাহ নন, বরং পুরো বিশ্বেই তাঁর সুখ্যাতি আছে। আর তা প্রমাণ করার সময় এসে গেছে। ‘কিং খান’-এর একটি টুইট দেখে তো এমনটাই মনে হচ্ছে।
শাহরুখের আগামি ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’-এর ‘ফুরররর’ শিরোনামের একটি গান রচনা করেছেন মার্কিন গায়ক, র্যাপার, গান লেখক ও সংগীত প্রযোজক ডিজে ডিপলো। সেই সুবাদে শাহরুখের সঙ্গে বেশ ভাব হয়ে গেছে তাঁর। সম্প্রতি শাহরুখ খান ডিপলোর সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করেন। আর ক্যাপশন লেখেন, ‘ফুরররর’-এর জন্য ডিপলোর ভিডিওতে কাজ করলাম। এতে পেলাম অভিনয়ের জন্য একটি চরিত্র আর তাঁর জ্যাকেট। তুমি নেশার মতো! ধন্যবাদ।’
কিং খানের এই মন্তব্য দেখে মনে হচ্ছে ডিপলোর ‘ফুরররর’ গানের আলাদা কোনো মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে এবং এতে মডেল হয়েছেন শাহরুখ। দেখা যাক, সত্যটা কি। জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে স্পেন এবং পর্তুগালে।
উল্লেখ্য, ৪ আগস্ট মুক্তি পাবে শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবিটি।


No comments:
Post a Comment