কণ্ঠশিল্পীর পাশাপাশি এবার অভিনয়শিল্পীদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন Kumar Biswajit। 'ছোটকাকু' সিরিজের 'ঢাক বাজছে ঢাকায়' ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনের নাটকটি নির্মাণ করবেন আফজাল হোসেন। তিনি জানান, কুমার বিশ্বজিৎ অভিনয়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্র সফর শেষে শুটিংয়ে অংশ নেবেন তিনি।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, 'বেশ কিছুদিন ধরে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছিল। গল্প ও চরিত্র ভালো লাগায় অবশেষে অভিনয়ে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছি। নাটকে আমাকে সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। কাহিনীও ঘটনাবহুল। এছাড়াও ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেনের প্রতি আস্থা আছে। এ কারণে আশা করছি ভালো কিছু হবে।

No comments:
Post a Comment