ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুর যে প্রেম করছেন তা সবাই জানে। তবে, বলিউডের এই দুই তারকা এর আগে কখনও তাদের এই প্রেমের কথা স্বীকার করেননি। এই প্রথম রণবীর একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন আগামী বছর তারা বিয়ে করবেন। “এই বছর আমরা দুজনই চরম ব্যস্ত, সুতরাং বিয়ে করার জন্য কোনও সময় পাওয়া যাবে না। আগামী বছরের শেষ দিকে আমরা বিয়ে করার পরিকল্পনা করেছি। আমরা দু’জনই এতে একমত হয়েছি,” রণবীর কাপুর বলেন। অভিনেতাটি আরও বলেন, “আমরা দুজনই আমাদের সম্পর্কের ব্যাপারে নিশ্চিত এবং এখনই যদি আমরা তা প্রকাশ না করি তাহলে আমাদের সম্পর্কের প্রতি তা অসম্মান হবে। আমার বয়স এখন ৩৩ আর এখনই আমার সংসার শুরু করা উচিত। আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে চলচ্চিত্রই সব। তাই, আমি গুজবের গুরুত্ব বুঝি। যখন গুজব রটে তাতে প্রতিক্রিয়া না দেখানো উচিত এবং নিজের সম্পর্কে বেশি ভাবা উচিত নয়।” রণবীর আর ক্যাটরিনার অন্তরঙ্গতা হয়েছিল তাদের ২০০৯ সালের হিট চলচ্চিত্র ‘আজব প্রেম কি গজব কাহানি’র শুটিংয়ের সময়। এরপর তাদের আবার দেখা যায় প্রকাশ ঝা’র ‘রাজনীতি’ (২০১০) চলচ্চিত্রে। তাদের জুটির ‘জাগগা জাসুস’ আগামী বছর মুক্তি পাবে। রণবীর এর আগে দীপিকা পাডুকোনের সঙ্গে প্রেম করেছেন। আর ক্যাটরিনার সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
গত বছরের ডিসেম্বরে শাকিব(Shakib) খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য...
-
সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একটি গান 'পাগল তোর জন্য রে'। মঈন বিশ্বাস পরিচালিত 'পাগল তোর জন্য রে' ছবিতে গানটি গেয়েছেন ন্যানসি(...
-
বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন নাদিয়া(Nadia)। চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে শাড়ি। পুরোদস্তুর সাহিত্যিক। মেঘের পরে মেঘ জমেছে ধারাবাহিক ন...
-
শাহরুখ-সালমান-আমির, এই তিন Khan বলিউডে রাজত্ব করছেন দীর্ঘদিন ধরেই । নতুন বছরে কে থাকবেন আলোচনার শীর্ষে? ২০১৭ তে সালমানের ‘টিউবলাইট’ বক...
-
একের পর এক অপ্রিতিকর সংবাদ প্রকাশের জন্য গতকাল থেকে ধারনা করা হচ্ছিল তিনি বিদেশে পালিয়ে গেছেন। এই সংবাদটিও ফলাও করে বিভিন্ন পত্রিকাতে প্...
-
২১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার শুক্রবারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আরও খানিকটা উত্তাপ ছড়ালেন ইউটিউবার Salman মুক্তাদির ও ‘মিস ওয়া...
-
বলিউডের ‘ভাইজান’ সালমান খান বাস্তবেও তাঁর বোনদের কাছে ভীষণ প্রিয়। বোনেরাও তাঁর কাছে পান অনেক ভালোবাসা। এর প্রমাণ মিলেছে ছোট বোন অর্পিতা...
-
মিশেল কিগান সবচেয়ে আবেদনময়ী নারী সাবেক ‘করোনেশন স্ট্রিট’ অভিনেত্রী মিশেল কিগার নির্বাচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী তারক...
-
সেলফি তুলতে গিয়ে মৃত্যু পথযাত্রী যুবতী পিস্তল হাতে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন রাশিয়ার এক যুবতী! তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক...
-
ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুর যে প্রেম করছেন তা সবাই জানে। তবে, বলিউডের এই দুই তারকা এর আগে কখনও তাদের এই প্রেমের কথা স্বীকার করেননি। এ...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment