সর্বশেষ সংবাদ

খান পরিবারের ‘রাখিবন্ধন’

Khan 's family , rakhibandhana '

বলিউডের ‘ভাইজান’ সালমান খান বাস্তবেও তাঁর বোনদের কাছে ভীষণ প্রিয়। বোনেরাও তাঁর কাছে পান অনেক ভালোবাসা। এর প্রমাণ মিলেছে ছোট বোন অর্পিতা খান শর্মার বিয়েতে। বোনের বিয়ের আয়োজনে কোনো ফাঁক রাখেননি বড় ভাই সালমান।


 গতকাল ‘রাখিবন্ধন’ অনুষ্ঠানে সালমান ও তাঁর বোনদের ছবি দেখে খান পরিবারের ভাই-বোনদের প্রগাঢ় মমতা টের পাওয়া গেছে আরেক দফা।

গতকাল বৃহস্পতিবার পুরো খান পরিবার জমায়েত হয়েছিল সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রির বাড়িতে। দুই ভাই সালমান ও সোহেলকে রাখি পরিয়েছেন বোন আলভিরা ও অর্পিতা। সালমানের প্রেমিকা ইউলিয়া ভানতুরও উপস্থিত ছিলেন সেখানে। সাল্লু আর সোহেলের পরনে ছিল ‘বিং ভাই’ টি–শার্ট। এটি সালমানের সেই বিখ্যাত ‘বিং হিউম্যান’ টি–শার্টের আদলে তৈরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের পাতানো বোন শ্বেতা রোহিরা। ছিলেন সালমানের বাবা সেলিম খান, সৎমা হেলেন, আলভিরা ও অর্পিতার স্বামী। তবে, তাঁদের আরেক ভাই আরবাজ খানকে অনুষ্ঠানে দেখা যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.