তিন বছর পর ইমরানের সুর-সঙ্গীতে কোন গানে কণ্ঠ দিলেন পড়শি। এর মাঝে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিলেও ইমরানের সুরে কোন গানে কণ্ঠ দেওয়া হয়নি তার। ‘সুলতানা বিবিয়ানা’ ছবির একটি গানের মাধ্যমে কাটল সেই দীর্ঘ বিরতি। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত বুধবার ইমরানের বেইলী রোডস্থ স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে ইমরান প্রিয়.কমকে বলেন, ‘তিন বছর পর আমার সুরে একসঙ্গে গান করলাম আমি ও পড়শী। তাই খুব ভালো লাগছে। গানটি বেশ রোমান্টিক। পড়শী গেয়েছেনও অসাধারণ। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।‘
অন্যদিকে পড়শী বলেন, ‘ইমরান ভাইয়ার সুরে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে গাইলাম। গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় শ্রোতাদেরও ভালো লাগবে।‘
এদিকে ইমরান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঈদের নতুন গানের কাজ নিয়ে। ভারতের শিল্পী পলক মুচ্ছালের সঙ্গে তার দ্বৈত অ্যালবামও প্রকাশ হবে ঈদে। পাশাপাশি তার সুরে আসছে ন্যানসির দ্বৈত অ্যালবামও। অন্যদিকে পড়শী আসছে ঈদে সিঙ্গেল নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন।


No comments:
Post a Comment