ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) এর মঞ্চ মানেই তারকাদের ধুম-ধামাকা উপস্থিতি। বাহারি পোশাকে নাচ, গান, খুনসুটি আর উৎসবের মাতামাতি।বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাকে দেখা যায় আইফার মঞ্চে।Salman Khan,ক্যাটরিনা কইফ, সইফ আলি খান, অনুপম খের, বরুণ ধবন, শাহিদ কপূরসহ অন্য তারকাদের সরব উপস্থিতি সরগরম হয়ে উঠে গোটা নিউইয়র্ক। রোববার অনুষ্ঠিত হয়েছে ১৮তম আইফা অনুষ্ঠান। বিদেশের মাটিতে ভারতীয় ছবির সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড এটি।
গ্রিন কার্পেটে নজর কাড়া উপস্থিতি দেখা যায়- ক্যাটরিনা, আলিয়া, সোনাক্ষী, বরুণ, প্রীতি জিন্তা, বিপাশা বসু, শিল্পী শেঠিসহ আরো অনেককে।
এর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে। আর তা হলো আইফার মঞ্চে নিউইয়র্কে থেকেও যোগ দেননি বিশ্বসুন্দরী বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রা। মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে- সাবেক প্রেমিক সালমান খান আইফার মঞ্চে যোগ দেওয়ায় নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিষেক বচ্চনের পত্নী এশ্বরিয়া রাই। এ নিয়ে বেশ তুমুল আলোচনা সরব রয়েছে। কথা উঠেছে- গোটা বচ্চন পরিবারই নাকি এবার ‘আইফা’র মঞ্চ বয়কট করেছেন। তবে এ বিষয়ে ব্চ্চন পরিবারের কেউ স্পষ্ট করে কিছু জানাননি।


No comments:
Post a Comment