Partho Barua-এর সুরে নিশিতার 'বন্ধু তোমায় মনে পড়ে' গানটি আজও শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে আছে। এরপর পার্থর সুরে নিশিতা গেয়েছিলেন তার একক অ্যালবামে, যা ২০০৭ সালে প্রকাশ হয়। অবশ্য এর মধ্যে পার্থর সুরে বেশ কিছু জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন নিশিতা। তবে জিঙ্গেলের বাইরে দীর্ঘদিন পর আবারও গাইলেন তিনি। গানের শিরোনাম 'অমর'। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথাও লিখেছেন নিশিতা।
তিনি বলেন, পার্থ বড়ূয়া দাদার সুরে 'বন্ধু তোমায় মনে পড়ে' গানটি দিয়েই শ্রোতারা আমাকে চিনেছে। আমার প্রথম একক অ্যালবামের বেশ কিছু গানের সুর-সঙ্গীতও তিনি করেছেন। এরপর অনেক জিঙ্গেলে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তবে একক গানে কণ্ঠ দিলাম দীর্ঘদিন পর। এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। বর্তমানে চলছে এর ভিডিও রেকর্ডিংয়ের কাজ। কিছুদিনের মধ্যেই গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে। আশা করি, এটি সবার ভালো লাগবে।
'অমর' গানের পাশাপাশি 'ভুল' শিরোনামের আরও একটি নতুন গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন নিশিতা। ইশতিয়াকের লেখায় এর সুর-সঙ্গীত করেছেন বেলাল খান। নিশিতা জানান, কোরবানি ঈদের আগেই গান দুটির ভিডিও প্রকাশ করা হবে।


No comments:
Post a Comment