বেশ কয়েকটি এক খণ্ডের NATOK ও টেলিছবিতে আফরান নিশো ও অপর্ণা ঘোষ অভিনয় করলেও এবার তাদের দেখা যাবে ধারাবাহিক নাটকে। নাম 'শ্বশুরালয় মধুরালয়'। রচনা ও পরিচালনায় আলভী আহমেদ।
৫২ পর্বের এই ধারাবাহিকটি নাগরিক টিভিতে প্রচার হবে বলে জানান আলভী আহমেদ। নাটক প্রসঙ্গে তিনি বলেন, 'অপর্ণা এর আগে আমার বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে কাজ করলেও এবার নিশো আমার নাটকে প্রথম কাজ করছে। আশা করছি পারিবারিক হাস্যরসের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি সবার ভালো লাগবে।'
আফরান নিশো বলেন, 'অনেকদিন পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এই নাটকে কাজের পেছনে মূল কারণ হলো গল্প।'
অপর্ণা ঘোষ বলেন, 'আলভী আহমেদ নির্মাতা হিসেবে বেশ বিচক্ষণ। তার সঙ্গে কাজ করাটা সব সময় উপভোগ করি। তার নির্দেশনায় এটি আমার দ্বিতীয় ধারাবাহিক। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।'


No comments:
Post a Comment