চিত্রনায়িকা Shabnur-এর বাংলাদেশ সহকারী চিত্র পরিচালক সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে। শনিবার এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি এসআই ফারুক বলেন, 'শাবনূরের লিখিত অনুরোধে আমরা তাকে সহকারী পরিচালক সমিতির সদস্যপদ দিই। কিন্তু পদ পাওয়ার পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি সমিতির কার্যক্রমগুলোতেও অংশ নেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা তার সদস্যপদ স্থগিত রেখেছি।'
সভায় তিনি আরও বলেন, 'চলচ্চিত্রের জন্য শাবনূর অনেক কিছু করেছেন, তাই তার প্রতি সম্মান দেখিয়ে আমরা তার সদস্যপদ বাতিল করিনি। তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে যোগাযোগ না করার কারণ দেখান এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন তাহলে আমরা কমিটির সভায় তার বিষয়টি বিবেচনা করব।'


No comments:
Post a Comment