বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হওয়ার পর 'AYNABAZI' এবার প্রদর্শিত হলো বঙ্গভবনে। গত শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ও তার পরিবারবর্গ ছবিটি দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের সিইও সালমা আদিল, পরিচালক আমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান ও গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ।
জানা গেছে, ছবিটি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের মন জয় করতে সমর্থ হয়েছে। 'আয়নাবাজি' দেখে উপস্থিত সবাই এর প্রশংসা করেছেন বলে জানান ছবির পরিচালক আমিতাভ রেজা চৌধুরী। তিনি বলেন, 'আয়নাবাজি'র বেলায় অনেক কিছুই প্রথমবার হয়েছে। তেমনি বঙ্গভবনে ছবি প্রদর্শনও এই প্রথম। মহামান্য রাষ্ট্রপতির আগ্রহে আমরা এ প্রদর্শনীর ব্যবস্থা করি। ছবিটি দেখে তারা বিনোদিত হওয়ায় আমি ও আমার দল দারুণ আনন্দিত।'


No comments:
Post a Comment