আরটিভির জনপ্রিয় Serial 'অলসপুর'-এর এক হাজারতম পর্ব প্রচার হবে আগামী ৪ জুন। এ উপলক্ষে আজ আরটিভির নিজস্ব ভবনে দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থাকবেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নাটকের অভিনয়শিল্পী, নির্মাতা ও অন্য কলাকুশলীরা। এটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশিদ এবং পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, আরফান চৌধুরী, রিফাত চৌধুরী, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, দিহান, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নাদিয়া, আলভী প্রমুখ। নাটকটির গল্প অলসপুর নামের এক গ্রাম নিয়ে। যে গ্রামের সবাই অলস। মাত্র দু'জন লোক এখানে পেশাজীবী। তাদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভজা। আরেকজন চা দোকানি ছিরন। ছিরন নিজেকে জনদরদি মনে করে।


No comments:
Post a Comment