আবারও এক ফ্রেমে বন্দি হলেন নন্দিত দুই অভিনেত্রী Subarna Mustafa ও তারিন। সেইসঙ্গে 'ছুটির এক দিনে' টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে তুলে ধরলেন দুই নারীর পারিবারিক জটিলতা, পাওয়া না পাওয়ার গল্প।
টেলিছবিটি নির্মাণ করছেন আরিফ খান। কাহিনী লিখেছেন বদরুল আনাম সৌদ। এ টেলিছবি ও তারিনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, 'আরিফ মেধাবী নির্মাতা। অন্যদিকে তারিন নাট্যাঙ্গনের অনন্য অভিনেত্রী। মেধাবী নির্মাতা আর গুণী সহশিল্পী একসঙ্গে থাকলে যে কোনো কাজ ভালো হয়। সে হিসেবে এই টেলিছবিটিও ভিন্ন রকম হবে বলেই আশা করছি।' তারিন বলেন, 'সুবর্ণা মুস্তাফার মতো বড় মাপের অভিনেত্রীর সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। এবারও তার ব্যতিক্রম হয়নি।'
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে টেলিছবির শুটিং করা হয়েছে। ঈদে এটি বেসরকারি একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।


No comments:
Post a Comment