‘পদ্মাবতী’-র সেটে আহত হলেন অভিনেতা Ranbir Singh। ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং চলাকালীন হঠাত্ই মাথায় চোট পান বলিউড অভিনেতা।
চোট পাওয়ার পর রণবীরের মাথা থেকে শুরু হয় প্রচন্ড রক্তপাত। সেটে প্রাথমিক শুশ্রুষার পর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
এবিপি আনন্দ বলছে, হাসপাতালে ভর্তির মাথায় সেলাইও দেওয়া হয় তার। তবে এই ঘটনার পরেও বিশ্রাম না নিয়ে শুটিং শুরু করে দেন রণবীর।
এই ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর।
এর আগেও একাধিকবার শিরোনামে এসেছে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতী। রাজস্থানে শুটিংয়ের চলাকালীন কর্নী-সেনার হামলা এবং পরবর্তীকালে মুম্বাইয়ে সেটে দুষ্কৃতীদের অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী হয়েছে পদ্মাবতী।
এর আগেও ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন রণবীর। ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালির ছবি বাজিরাও মস্তানির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেতা।
ওই দুর্ঘটনার সময় জয়পুরে একটি বাড়ির ওপর থেকে পড়ে যান রণবীর। তবে তার বড় আঘাত লাগেনি। এবারও একই ঘটনা দেখা গেল।


No comments:
Post a Comment