অনেক দিন পর অ্যালবামের জন্য গান করলেন দেশবরেণ্যে কণ্ঠশিল্পী Andrew kisore । তার গাওয়া 'সেখানে তোমার ছায়া' শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইথুন বাবু।
সম্প্রতি সুরকারের নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, 'গানের প্রকাশনা মাধ্যম পরিবর্তন, শিল্পীদের গানের রয়্যালিটি নিয়ে আন্দোলন_ এসব নানা কারণে অনেক দিন কোনো অ্যালবামের জন্য গান করিনি। সেসব সমস্যা কিছুটা কেটে যাওয়ায় আবার অ্যালবামের জন্য গাইলাম। মেলো-রোমান্টিক সুরের এই গানটি অনেকের ভালো লাগবে বলেই আমার ধারণা।'
এন্ড্রু কিশোরের সর্বশেষ রেকর্ডকৃত গান 'আমি আকাশে লিখেছি'। অ্যালবাম নয়, দেশাত্মবোধক এই গানটি রেকর্ড করা হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র জন্য। গানটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।


No comments:
Post a Comment