হাসিবুর রেজা কল্লোলের 'সত্তা' ছবি নির্মাণ শেষ। ছবিটির প্রিমিয়ার শোও হয়ে গেছে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত 'সত্তা'র উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেন শিল্পী-কলাকুশলীরা। Shakib Khan ও পাওলি দাম উপস্থিত না থাকলেও বিশেষ প্রদর্শনীতে গুরুত্বপূর্ণ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে ভারতে বসে দর্শক ও ভক্তদের সঙ্গে ছবিটি নিয়ে সরাসরি ফেসবুকে কথা বলেন পাওলি।
উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হয়ে এসেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংবাদিক নঈম নিজাম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, লেখক সাইমন জাকারিয়া প্রমুখ।
ছবিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, 'সত্তা' মুক্তি পাবে আগামী ৭ এপ্রিল। সোহানী হোসেনের 'মা' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এটি দেখে ফেসবুকে পোষ্টের মাধ্যমে নির্মাতাকে অনুপ্রাণিত করেছেন বাংলা ছবির দর্শক ও সমালোচকরা।


No comments:
Post a Comment