ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হাতে তুলে নেওয়ার মঞ্চে নজর কাড়লেন বলিউড তারকা Sonam Kapoor।নীরজা ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার নিজের স্টাইল স্টেটমেন্টে জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে ভক্তদের মন জয় করলেন এই অভিনেত্রী।
সংবাদ প্রতিদিন বলছে, ভারতীয় নারীর তথাকথিত শাড়িও যে নারীর সৌন্দর্যকে নিখুঁতভাবে তুলে ধরতে পারে, তা সোনাম কাপুরকে দেখে বলাই যায়। সবুজ শাড়ি এবং ট্র্যাডিশনাল গয়নায় নিজেকে তুলে ধরেছিলেন সোনম।
এমনিতেই তিনি ফ্যাশন আইকন। তার জন্য অতীতে পুরস্কৃতও হয়েছেন। এবারও সেই ছাপই বজায় রাখলেন।
বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় ক্যামেরার লেন্সগুলি সোনমের দিকেই তাক করে থাকল। মেয়ের এমন কীর্তির সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন বাবা অনিল কাপুরও।
জাতীয় পুরস্কারের জন্য সোনমের নাম ঘোষণার পর তিনি বলেছিলেন, নীরজার মতো সামাজিক ও শিক্ষামূলক ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আর জাতীয় পুরস্কার সবসময়ই আরও ভাল কিছু করে দেখানোয় অনুপ্রেরণা জোগায়।


No comments:
Post a Comment