ছেলে তৈমুরের এখন চার মাস বয়স। সন্তান লালনপালনের পাশাপাশি শারীরিকভাবে এই সময়ের মধ্যে নিজেকে পুরোপুরি তৈরি করে নিয়েছেন Kareena Kapoor Khan। এখন তিনি যেন এক ছিপছিপে রাজকন্যা।
কারিনা এরই মধ্যে কাজে ফিরেছেন। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি এখন আছেন যুক্তরাজ্যের লন্ডনে।
তিনি যে আবার ছবিতে অভিনয়ের জন্য তৈরি হয়ে গেছেন, তার সত্যতা মিলবে তাঁর ম্যানেজার পুনম ড্যামানিয়ার ইনস্টাগ্রামে পোস্ট করা কারিনার ছবিগুলো দেখলে। লন্ডনের ট্রাফালগার স্কয়ার আর টাওয়ার ব্রিজের সামনে তোলা ছবিগুলোতে দারুণ লাগছে কারিনাকে দেখতে! মিডডে
টাওয়ার ব্রিজের সামনে কারিনা কাপুর খান


No comments:
Post a Comment