কদিন আগে ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে একটি আইটেম গানে নেচে বেশ প্রশংসিত হয়েছিলেন বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। কিন্তু একটি জন্ম বিরতিকরণ পণ্যের বিজ্ঞাপনে কাজ করায় তাকে ঘিরে তৈরি হয়েছে আপত্তি।
এই বিজ্ঞাপন সহ অন্য অভিনেত্রী ও মডেলদের জন্ম নিয়ন্ত্রক ওষুধের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে গোয়া নারী কমিশনে এক প্রস্তাবপত্র জমা দিয়েছে হিন্দু জনজাগ্রুতি সমিতির একটি সংগঠন।
গোয়া নারী কমিশনে জমা দেওয়া আবেদনে ওই সংগঠনের দাবি, বিলবোর্ড এবং বিজ্ঞাপনের ছবিতে যৌন আবেদনপূর্ণ অবস্থায় সানি লিওনকে দেখে অনেক সময়ই অস্বস্তিতে পড়তে হয় পথ চলতি মেয়েদের। এমনকি জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটের বিজ্ঞাপনেও নারীদের উপস্থিতি সাধারণ নারীদের জন্যে অস্বস্তিকর। এই সংগঠনের দাবি এই বিজ্ঞাপন থেকে ওই অংশগুলো সরিয়ে প্রচার চালানো হোক।
ওদিকে গোয়া নারী কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখে, তারা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।


No comments:
Post a Comment