সত্তরের দশক থেকে অভিনয় করছেন অমিতাভ বচ্চন (Amitav Bacchan)। কিন্তু এখনও পর্দায় এলে তাকেই দেখা যায় নায়ক রূপে। যে কারণে তিনি বলিউড শাহেনশাহ। শুধু তাই নয়, এখনও যে বিগ বচ্চনের চাহিদা ব্যাপক, তা প্রমাণিত হলো একটি জরিপের মাধ্যমে।
ভারতের ‘সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ’ নির্বাচিত হলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি একটি জরিপের আয়োজন করেছিল ভারতের একটি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট। সেখানেই দেখা গেল, সর্বোচ্চ গুণাবলীসম্পন্ন পুরুষ হিসেবে নাম উঠেছে ৭৩ বছর বয়সী অমিতাভ বচ্চনের।
এই জরিপে অমিতাভ বচ্চনের সঙ্গে পাল্লা দিতে শাহরুখ খান, হৃতিক রোশনের মত বলিউডের সুদর্শন নায়কেরাও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সকলেই অমিতাভের পিছনে থেকে যান। জরিপ শুরুর দু’ঘণ্টার মধ্যেই দেড় হাজার ভোট আসে। অমিতাভ বচ্চনের পিছনেই আছেন হৃতিক রোশন। ৭০ শতাংশ মানুষ তাকে ভোট দিয়েছেন তার সৌন্দর্যের জন্য।
ওদিকে তৃতীয় স্থানে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৫৫ শতাংশ মানুষ তাকে পছন্দ করেন তার সততার জন্য। এই তালিকায় কিং খানের সঙ্গে রয়েছেন অজয় দেবগণ ও মহেন্দ্র সিং ধোনি। সততার জন্য ৩০ শতাংশ মানুষ পছন্দ করেন অজয় দেবগণকে এবং ১৫ শতাংশ পছন্দ করেন ধোনিকে।
এছাড়াও অন্যদের সম্মান জানানোর ক্ষেত্রে কে সবচেয়ে এগিয়ে তাও জানতে চাওয়া হয় জরিপে। সেখানেও নায়কদেরকে কুপোকাত করলেন অমিতাভ। এই তালিকায় তার সঙ্গে অবশ্য রয়েছেন শাহরুখ খান।


No comments:
Post a Comment