সর্বশেষ সংবাদ

শাকিব খানের (shakib khan) হাত ধরে ঈদের সিনেমায় ভেঙ্কটেশ

বাংলাদেশের সিনেমা বাজারে দুই ঈদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বছরের হিট সিনেমার বেশির ভাগই মুক্তি পায় এ দুটি উৎসবে। আর শাকিব খানের (shakib khan) হাত ধরে এবার ঈদ বাজারে প্রবেশ করছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

শাকিব খানের (shakib khan) হাত ধরে ঈদের সিনেমায় ভেঙ্কটেশ

সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভবে নির্মিত কলকাতার এসকে মুভিজের দুই সিনেমা ‘শিকারি’ ও ‘বাদশা দ্য ডন’। আধুনিক নির্মাণ, শাকিবের ভিন্ন ধরনের উপস্থাপন ও কলকাতার তারকা মিলিয়ে সিনেমা দুটি ভালো করেছে। তাতেই ভাগ বসাচ্ছে শ্রী ভেঙ্কটেশ। সাথে থাকছে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

কয়েক বছর ধরে শাকিব খানের সঙ্গে দফায় দফায় মিটিং করেছে ভেঙ্কটেশের কর্তাব্যক্তিরা। সে সূত্রে, এসকে’র দুটি সিনেমায় অভিনয়কে ভেঙ্কটেশের হার হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে।

সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে আধা ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর মধ্যে চারটি সিনেমা মুক্তি পাবে পরের চার ঈদে। এর জন্য পারিশ্রমিক কোটি টাকার বেশি সাইনিং মানি পেয়েছেন শাকিব।

একাধিক সূত্র জানায়, নতুন প্রজেক্টগুলোর কারণে সামনের দুই বছরে শাকিব খানের সিডিউল খালি নেই। ইতোমধ্যে একটি সিনেমা চূড়ান্ত হয়ে গেছে। রাজিব বিশ্বাসের পরিচালনায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন সায়ন্তিকা।

শাকিবের ভেঙ্কটেশ কানেকশনে হতাশ হয়েছেন দেশি নির্মাতারা। শাকিবের শেষ না হওয়া সিনেমার মধ্যে রয়েছে মা, পাঙ্কু জামাই, রাজনীতি, অপারেশন অগ্নিপথ ও লাভ ২০১৭। ইতোমধ্যে তিনি হার্টবিট প্রডাকশনকে ‘লাভ ম্যারেজ টু’র সাইনিং মানি ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিবের দুই সিনেমা ‘সত্তা’ ও ‘নবাব’। দ্বিতীয় সিনেমাটির প্রযোজক কলকাতার এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.