সর্বশেষ সংবাদ

শাবনূর থাকলেন ওমর সানী-মৌসুমীর সেলফিতে (Selfie)

ঢাকাই চলচ্চিত্রে আকাশছোঁয়া তারকাখ্যাতি পেয়েছেন মৌসুমী ও শাবনূর। দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজেদের তারকাখ্যাতি বজায় রেখে হয়ে উঠেছেন নবীন অনেক চলচ্চিত্র শিল্পীর আদর্শ। মৌসুমী-শাবনূরের মধ্যে বন্ধুত্বও চমৎকার। সম্প্রতি সাংবাদিক জিয়া ও সঙ্গীতশিল্পী কোনালের বিয়েতে হাজির হয়েছিলেন মৌসুমী-শাবনূর এবং সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সেখানেই ওমর সানী, মৌসুমী ও শাবনূরকে পাওয়া যায় একফ্রেমে। তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সেলফিতে (Selfie) বন্দি হন শাবনূর।

শাবনূর থাকলেন ওমর সানী-মৌসুমীর সেলফিতে (Selfie)

চিত্রনায়ক ওমরা সানী বলেন, ‘মৌসুমী আর শাবনুরকে একসঙ্গে দেখে আমি ফিরে গেলাম নব্বই দশকের স্মৃতিতে। মৌসুমী-শাবনূরের মধ্যে চমৎকার বন্ধুত্ব। সামনে একটা কাজের জন্য প্ল্যান করছি। সাথে অবশ্যই থাকবে মৌসুমী ও শাবনুর।’

জানা গেছে, মৌসুমী-শাবনূরকে একসঙ্গে সিনেমায় আবারো দেখা যেতে পারে। সঙ্গে থাকবেন ওমর সানী। সব কিছু চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষনা আসতে পারে। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.