পর্দার চেয়ে পর্দার বাইরে তাদের সম্পর্কটা নিয়ে বলিউডের দুই তারকা Salman Khan ও ঐশ্বরিয়ার ভক্তদের মধ্যে আগ্রহটা ছিল বেশি। সেই অতীত এখন অনেক দূরে। কিন্তু তার রেশ যেন এখনও কাটেনি।
সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ। তার শেষকৃত্যে বলিউডের অনেক তারকা ভিড় জমালেও দেখা মেলেনি দাবাং খানের।
এ ঘটনার পরই নতুন করে আলোচনায় এসেছে সামলান-ঐশ্বরিয়ার সেই পুরনো প্রেম। কথা উঠেছে ওই সম্পর্ক ভাঙা নিয়ে তখন ঐশ্বরিয়ার বাবার অবস্থানের কথাও।
আনন্দবাজার পত্রিকা বলছে, সহ অভিনেতা ছাড়াও তাদের সম্পর্ক ছিল আরও একটু বেশি। না! শুধুই বন্ধুত্ব নয়। তাদের যে প্রেমের সম্পর্ক ছিল এ বোধহয় বলি মহলের কারও অজানা নয়। কিন্তু সে প্রেম টেকেনি।
তার নেপথ্যে অনেকে থাকতে পারেন। কিন্তু সে সময় সালমান অভিযোগের আঙুল তুলেছিলেন ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাইয়ের দিকে। ঐশ্বর্যার নাম না করে সালমান বলেছিলেন, ‘ওর বাবা কৃষ্ণরাজ রাই আমায় পছন্দ করতেন না। আমার প্রাক্তন সম্পর্কগুলোর জন্য ওর বাবা আমায় মেনে নিতে পারেননি। ওর পরিবারের সঙ্গেও আমার ঝামেলা বেধেছিল ওর বাবার জন্যই।’
ঠিক সে কারণেই সম্প্রতি কৃষ্ণরাজ প্রয়াত হওয়ার পর ভাইজান প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ।
কৃষ্ণরাজের স্মরণসভায় বি-টাউননের প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু সল্লু মিঞা আসেননি বা এ বিষয়ে মুখও খোলেননি।
যদিও সে সময় ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমি মদ্যপ সালমান, বেহিসেবি সালমানের পাশে থেকেছি। কিন্তু ও কেবল আমায় অত্যাচার করেছে। আমি সম্মান নিয়ে বেরিয়ে এসেছি।’
তবে এত কিছুর পরও বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বরিয়ার বাবার মৃত্যুতে সালমানের উপস্থিত না থাকা নিয়ে সমালোচনা চলছে বেশ।


No comments:
Post a Comment