কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র (Cinema) 'মেয়েটি এখন কোথায় যাবে' আগামী ১০ মার্চ মুক্তি পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নাদের চৌধুরী। তিনি বলেন, 'গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি আমরা। আগামী ১০ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হল মালিকরাও ছবিটি নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি, দেশের ভালো ও বড় হলগুলোতে এটি মুক্তি দিতে পারব।'
'মেয়েটি এখন কোথায় যাবে' চলচ্চিত্রে জুটি বেঁধেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও জলি। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু প্রমুখ I


No comments:
Post a Comment