আগামী ২০ মার্চ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি (Parvin Sultana Diti) এর প্রথম মৃত্যুবার্ষিকী। প্রয়াত এ অভিনেত্রীর মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে স্মরণসভার আয়োজন করেছে শিল্পী সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, 'দিতি আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। এখনও বিশ্বাস করতে কষ্ট হয়, তিনি আমাদের মাঝে নেই। তার শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। আমাদের সবার প্রিয় এ মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল এবং স্মরণসভার আয়োজন করেছি শিল্পী সমিতিতেই। আশা করছি, সবাই সেদিন উপস্থিত থাকবেন। সমিতির সহ-সভাপতি ওমর সানী বলেন, 'এ স্মরণসভায় আমাদের এ প্রিয় শিল্পীকে সবাই মিলে শ্রদ্ধা জানাব। আশা করছি সেদিন সবাই উপস্থিত থাকবেন।'
অন্যদিকে দিতির প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকেও নানা আয়োজন করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দিতি অভিনীত শেষ চলচ্চিত্র 'এই গল্পে ভালোবাসা নেই'। এটি পরিচালনা করেছেন রয়েল খান।


No comments:
Post a Comment