সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার আসছে আসিফ আকবর (Asif Akber ) এর ‘আগুন’

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ২৫ ফেব্রুয়ারি প্রকাশ হয় আসিফ আকবরের নতুন অডিও গান ‘আগুন’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। এর আগে গানটির ভিডিও ধারণ করা হয় এফডিসিতে। ওই সময় গানটি নিয়ে বেশ চর্চা হয়। কেননা ১৩ বছর পর পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে আসছেন আসিফ আকবর (Asif Akber )।

বৃহস্পতিবার আসছে আসিফ আকবর (Asif Akber ) এর ‘আগুন’

এবার আসিফ ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে মিউজিক ভিডিও ‘আগুন’।

গানটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘গানটির ট্রেলার সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবে। ট্রেলার প্রকাশের পরপরই আসিফ ভক্তদের মাঝে খুব সাড়া ফেলেছে। কারণ ভিন্ন রূপে আসিফকে এখানে পাওয়া গেছে। পাশাপাশি ভিডিওতে অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে তাকে।’

গানটিতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আফ্রি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
বড় আয়োজনের গানটি নিয়ে আসিফ বলেন, ‘আমার ক্যারিয়ারের বেশিরভাগ গান অডিওতেই হিট। ভিডিও তেমন একটা করিনি। ইদানীং গান শোনার পাশাপাশি দেখারও আগ্রহ জন্মে। অনেকেই অনেক রকম করে ভিডিও নির্মাণ করছে। সেদিক থেকে এই কাজটির পরিকল্পনা ও আয়োজন বেশ ভালো ছিল।’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.