বাংলা ঢোলের ব্যানারে ১৩ বছর পর ডিজিটালভাবে প্রকাশ পেয়েছে তপন চৌধুরী (Tapon Chowdhury) এর ২১তম একক অ্যালবাম 'ফিরে এলাম'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

তপন চৌধুরী (Tapon Chowdhury) এর সংগীতে ক্যারিয়ারে অবদান রয়েছে এমন কয়েকজন মানুষকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুব্রত বড়ুয়া রনি, নকীব খান, আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী, তাজুল ইসলাম (প্রবাসী)।
অনুষ্ঠানের শুরুতে তপন চৌধুরী (Tapon Chowdhury) এর জনপ্রিয় গান গেয়ে শোনান শিল্পী আলম আরা মিনু, সাব্বির জামান, কিশোর, বাদশা বুলবুল, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ।
অনুষ্ঠানে তপন চৌধুরী (Tapon Chowdhury) এর সংগীত জীবনের চার দশক নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থাপনা করেন কথা সাহিত্যিক আনিসুল হক ও শিল্পী দিনাত জাহান মুন্নী। সবশেষে ছিলো তপনের একক পরিবেশনা।

No comments:
Post a Comment