লম্বা সময় পর হালকা মেজাজে পর্দায় আসছেন টাবু (Tabu)। তাঁকে দেখা যাবে কমেডি ছবি গোলমাল–এর সিক্যুয়ালে। অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুরের সঙ্গে এ সিরিজের চতুর্থ কিস্তিতে টাবু (Tabu) যুক্ত হচ্ছেন।

বলিউড বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি একটি টুইটে গোলমাল অ্যাগেইন ছবিতে টাবু (Tabu)র যুক্ত হওয়ার খবরটি জানান। এ ছবিতে আরও দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকেও।
গোলমাল অ্যাগেইন-এ অভিনয় করলে এটি হবে লম্বা সময় পর কোনো কমেডি ছবিতে টাবু (Tabu)র কাজ করা। এর আগে টাবু (Tabu) হেরাফেরি ও বিবি নাম্বার ওয়ান-এর মতো কমেডি ছবিগুলোয় অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান।
রোহিত শেঠি পরিচালিত গোলমাল অ্যাগেইন ছবিতে অজয় দেবগন ও টাবু (Tabu)কে দেখা যাবে হালকা মেজাজে। কারণ, সবশেষ এ দুই অভিনয়শিল্পী দারুণ গম্ভীর এক ছবিতে একসঙ্গে কাজ করেন। দৃশ্যম নামের সেই সাসপেন্স-থ্রিলার ছবি বক্স অফিসে সবাইকে চমকে দিয়ে দারুণ ব্যবসা করেছিল। তাই এবার সফল কমেডি ছবি গোলমাল–এর সিক্যুয়ালে এ জুটি কতটা সফল হয়, এখন তা-ই দেখার অপেক্ষা।

No comments:
Post a Comment