ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইরানী পরিচালক আসগর ফারহাদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হয়। সেকারণে এবছর অস্কারের জন্য মনোনয়ন পাওয়া ইরানের ছবি 'সেলসম্যান'-এর পরিচালক বয়কট করেন এবারের অস্কার (Oscars) । অথচ নৈতিকতা এ প্রতিশোধের উপর নির্মিত এই 'সেলসম্যান' ছবিটিই পেলো অস্কার!
৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের এই আসরে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে এবছর পুরস্কার জিতেছে ছবিটি।
আসগার ফারহাদির পক্ষে পুরস্কার গ্রহন করেছেন ইরানি ও যুক্তরাষ্ট্রের যেৌথ নাগরিক আনুশেহ আনসারি। অস্কার অনুষ্ঠানে আনুশেহ নির্মাতার পাঠানো একটি বিবৃতি পাঠ করেন ।
সেলসম্যান' ফারহাদির ১১তম ছবি। ২০১২ সালে তিনি আ সেপারেশন ছবির জন্য একই ক্যাটাগরিতে অস্কার জেতেন।


No comments:
Post a Comment