বেশ কিছুদিন ধরেই শহীদ কাপুর আর কঙ্গনা রানাউতের (kangana ranaut) 'যুদ্ধ' খবরের শিরোনামে।
এরই মধ্যে অবাক কাণ্ড ঘটনালেন কঙ্গনা নিজে। শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে চিঠি লিখলেন। কিন্তু কেন? আর চিঠিতে তিন লিখলেনই বা কী?
শনিবার ছিল শহীদ কাপুরের জন্মদিন। জন্মদিন উদযাপনের আগে স্ত্রী মীরা রাজপুত দিয়েছিলেন একটি প্রি বার্থডে পার্টি। শহীদ-কঙ্গনার দ্বৈরথকে উপেক্ষা করে নিমন্ত্রিতদের তালিকায় কঙ্গনা কিন্তু বাদ পড়েননি।
তবে কঙ্গনা এই পার্টিতে আসতে পারবেন না বলে একটি চিঠি পাঠিয়েছেন মীরাকে। চিঠির শুরুতেই না আসতে পারার জন্য মীরার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তার কিছু পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতির জন্যই তিনি পার্টিতে উপস্থিত থাকতে পারবেন না।
শুক্রবারই মুক্তি পেয়েছে 'রেঙ্গুন'। শহীদ কাপুর ও সাইফ আলি খানের পাশাপাশি তিনিও যে এই ছবিতে নায়কের ভূমিকায়— একথা কঙ্গনা বলেছিলেন ছবি মুক্তির অনেক আগে থেকেই। তা নিয়ে কম চর্চা হয়নি বলিউড পাড়ায়। এছাড়া শহীদের সঙ্গে 'লিপ-লক' দৃশ্যকে 'ডিসগাস্টিং', 'নাইটমেয়ার' ইত্যাদি শিরোনামে আখ্যা দিয়েছেন।
এ প্রসঙ্গে শহীদ কাপুরের জবাব— 'আমি কোনও টেবিল টেনিস ম্যাচ খেলছি না যে কঙ্গনার প্রতিটা মন্তব্যের উত্তর দিতে হবে।'
আশা করা যায়, কঙ্গনা আর শহীদের 'যুদ্ধে' মীরাকে দেওয়া কঙ্গনার এই চিঠি শান্তি আনতে পারবে।


No comments:
Post a Comment