প্রেম ভেঙে যাওয়ার পরও বন্ধুত্ব টেনে নেওয়ার চল বলিউডেই পাওয়া যাবে। কিন্তু সংসার ভাঙার পর বন্ধুত্বের নজির বুঝি হৃতিক রোশন হৃতিক রোশন (Hrithik Roshan) এর ভাঙা সংসার জোড়া লাগছেও সুজান খানের হাত ধরেই তৈরি হলো। ২০১৪ সালের অক্টোবরে ১৪ বছরের সংসারের ইতি টানেন হৃতিক-সুজান। ইদানীং চোখে পড়ছে তাঁদের ঘনিষ্ঠতা। সময়-অসময়ে একে অন্যের পাশে থাকছেন।
আলাদা হওয়ার পর দুই ছেলে রিদান ও রিহানকে নিয়ে প্রায়ই দেশের বাইরে ঘুরতে যান হৃতিক। এবার বাবা-বেটাদের ভ্রমণে যুক্ত হয়েছেন মা সুজান খান ও ইংরেজি নববর্ষ উদ্যাপন করতে সাবেক স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরে এসেছেন হৃতিক। কিছুদিন আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না দম্পতির সঙ্গে। এমনকি সুজানের জন্মদিনের অনুষ্ঠানেও আমন্ত্রণ পেয়েছিলেন হৃতিক। আর কাবিল ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে সুজান তো জানিয়েই দিলেন, হৃতিককে নিয়ে তিনি গর্বিত।
এত সব ঘটনার পর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।
বলিউডে জোর গুঞ্জন, হৃতিক-সুজান হয়তো কাগজে-কলমে ভেঙে যাওয়া সংসার নতুন করে জোড়া দিতে বসেছেন। যদিও এ সম্ভাবনা কৌশলে উড়িয়ে দিয়েছেন হৃতিক। বলেছেন, ‘আমি ও সুজান খুব ভালো বন্ধু। আমরা এখনো একে অন্যকে ভালোবাসি এবং পরস্পরের খেয়াল রাখি। এর বেশি কিছু নয়।’ ভক্তরা ভাবছেন, বিচ্ছিন্ন হয়ে ‘ভালোবাসা’, ‘খেয়াল রাখা’ কেন?


No comments:
Post a Comment