দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ফারহান আখতারের (Farhan Akhter) প্রথম সিনেমা 'ফকির অব ভেনিস'। আসন্ন মার্চ মাসেই দর্শকদের সামনে আসতে পারে সিনেমাটি।
চিত্রনাট্য তৈরি ছিল। কলাকুশলী কারা হবেন তাও প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু প্রযোজকের জন্য সিনেমার মুক্তি অনেকটা দেরি হয়ে গেল।
আনন্দবাজার পত্রিকা বলছে, আসলে ফারহান আখতার যে ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন খাতায় কলমে তা তার প্রথম ছবি নয়। ২০০৮-এ 'রক অন' দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফারহান। কিন্তু 'রক অন' এর আগে অন্য আর একটি ছবির জন্য ফারহান অভিনয় জীবনের শুরুয়াতটা করেছিলেন। 'ফকির অব ভেনিস' সেই সিনেমা। ৯ বছর পর সেই সিনেমা মুক্তি পেতে চলেছে।
'ফকির অব ভেনিস' এর পরিচালক আনন্দ সুরাপুর। ৯ বছর আগেই হয়তো ডেবিউ হত পরিচালকের। কিন্তু, এখন ছবিটা একটু অন্য রকম। পরিচালনা আর অভিনয়ের পাশাপাশি ফারহান এখন এক জন গায়কও।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, 'রক অন'-এ ফারহানের সেই প্রতিভা সামনে এসেছিল। ছবিটি মুক্তিও পেয়েছে। কিন্তু, যে ছবি দিয়ে ফারহানের অভিনয়ের শুরু তারই আসতে এতটা দেরি হয়ে গেল। বদলটা সেখানেই।
শোনা যাচ্ছে আগামী ১০ মার্চ মুক্তি পাবে 'ফকির অব ভেনিস'। ছবিতে ফারহান আখতার ছাড়াও আছেন অন্নু কাপুর। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ব্ল্যাক কমেডি।


No comments:
Post a Comment