বিশ্ব এখন মেতে আছে ‘লা লা ল্যান্ড’ এর সুরের মূর্ছনায়। দুর্দান্ত এই মিউজিক্যাল ড্রামা ঘরানার সিনেমার জন্য প্রশংসায় ভাসছেন পরিচালক ড্যামিয়েন চ্যাজেল (damien chazelle)। অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিনেমাটির জন্য এবার ‘ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা’ পুরষ্কারে ভূষিত হলেন তিনি।
গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হলিউডের নামীদামি সব পরিচালকদের ভোটে এই পুরষ্কার জেতেন ড্যামিয়েন। তাঁর পুরষ্কার পাওয়ার ঘোষণা এলে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।এটা তার জীবনের প্রথম ‘ডিরেক্টরস গিল্ড’। অস্কারের আগে এই পুরষ্কার হাতে ওঠায় অনেকেই মনে করছেন, এবার অস্কারটাও তার হাতেই উঠতে যাচ্ছে!
এদিকে সেরা ডকুমেন্টারি বিভাগে পুরষ্কার জিতেছেন ‘ওয়ে: মেড ইন আমেরিকা’ এর পরিচালক এজরা এডেলম্যান। সেরা ফিচার ফিল্মের জন্য পুরষ্কার ঘরে তুলেছেন ‘লায়ন’ সিনেমার পরিচালক গারথ ডেভিস।
আগামী ২৬ ফেব্রুয়ারি বসবে অস্কারের এবারের আসর। ১৪ টি মনোনয়ন পেয়ে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রায়ান গোসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’


No comments:
Post a Comment