মডেল ও টিভি অভিনয়শিল্পী হিসেবে পরিচিত অর্চিতা স্পর্শিয়া (Sporshia)। কিন্তু এ মাসের শুরুতেই তাঁর জীবনের প্রাপ্তির খাতায় আরও একটি পরিচয় যোগ হয়েছে। বছরের শুরুতেই বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন তিনি।
ছবির নাম বন্ধন। পরিচালক অনন্য মামুন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিংও করে এসেছেন নেপাল থেকে। দুই দিন আগে সেখান থেকে ফিরেছেন তিনি। ফিরে স্পর্শিয়া (Sporshia) জানালেন তাঁর সিনেমার নায়িকা হওয়ার অভিজ্ঞতার কথা। বললেন, ‘ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরপরই ঢাকায় কয়েক দিন শুটিং করেছিলাম। সিনেমায় প্রথম কাজ। তাও আবার বাণিজ্যিক চলচ্চিত্র। তাই শুরুতে একটু ভয় তো ছিলই। সেই জড়তা কাটিয়ে উঠেছিলাম ঢাকার শুটিংয়ের সময়।’
৮ জানুয়ারি নেপালে গিয়েছিল বন্ধন টিম। নেপালের নাগরকোটে হয়েছে শুটিং। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া (Sporshia) বললেন, ‘চলচ্চিত্রের গানগুলোর শুটিং হয়েছে ওখানে। লোকেশনসহ সবই দুর্দান্ত। আর টিমটাও দারুণ ছিল আমাদের।’ নেপাল ধাপের পর বন্ধন ছবির শুটিং আজ থেকে আবার শুরুর কথা রয়েছে বলে জানান তিনি।
কথা শেষ করার আগে স্পর্শিয়া (Sporshia) জানালেন আরও দুটি তথ্য। এ বছরই আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে বছরব্যাপী চলচ্চিত্রের শুটিংয়েই দেখা যাবে তরুণ এই অভিনয়শিল্পীকে।


No comments:
Post a Comment