সালমান খানের আসন্ন ছবি ‘টিউবলাইট’-এ শাহরুখ (Sharukh)ও থাকছেন—এমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তখন শাহরুখ (Sharukh) খান অথবা ছবি কর্তৃপক্ষ কেউ-ই এই বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি ছবির পরিচালক জানিয়েছেন, গুঞ্জনটি মিথ্যা নয়। ‘টিউবলাইট’ সিনেমায় শাহরুখ (Sharukh)ও থাকছেন।

তবে, শাহরুখ (Sharukh) এখানে কোন চরিত্রে অভিনয় করবেন ও তাঁকে পর্দায় কতক্ষণ দেখা যাবে এসব কিছুই জানাননি কবির খান। বিষয়টাকে এখনো চমকই রাখতে চাইছেন তিনি। অবশ্য, শাহরুখ (Sharukh)ের চরিত্র এখানে যেমনই হোক, দুই খানকে দর্শক বহুদিন পর একই সিনেমায় দেখতে পাবেন এটাই বা কম কি?
এর আগে ‘করণ-অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে একসঙ্গে কাজ করেছিলেন এই ‘সুলতান’ ও ‘রইস’ তারকা। মাঝে কিছুদিন সম্পর্ক খুব খারাপ গিয়েছে তাঁদের। গেল বছর তাঁদের বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়।
‘টিউবলাইট’ মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। বলিউড হাঙ্গামা।

No comments:
Post a Comment