কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। ফটোশুট আর মডেলিং এর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। তার প্রথম বাংলা সিনেমা মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’। এর আগে তিনি অভিনয় করেছেন উড়িশ্যার একটি সিনেমায়।
‘তুখোড়’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত শিবলী নওমান। আর তার সাথে জুটি বেঁধেছেন রাতাশ্রী। এ সিনেমার জন্য রাতাশ্রী তার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন। সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন অভিনয়ের দিকে। পাশাপাশি সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রিহার্সেল করতে হয়েছে রাতাশ্রীকে। যার ফলে ক্যামেরার সামনে বেশ সাবলীলভাবে থাকতে পেরেছেন তিনি।
চূড়ান্ত ভাবে ক্যামেরার সামনে যাওয়ার আগে রিহার্সেলে অংশ নিতে হয়েছে রাতাশ্রীকে। শুধু তাকে নয় ‘তুখোড়’-এর প্রতিটা অভিনয় শিল্পী রিহার্সেল করার পরই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। রাতাশ্রী ও শিবলী ব্যাতীত লাক্স সুন্দরী সামিহা, সোমাকে দেখা যাবে ছবিটিতে। আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান ও শায়েরী।
পজেটিভ সিস্টেম্স এন্ড সাপোর্টস্ এর ব্যানারে আসছে ২০ জানুয়ারী মুক্তি যাবে ‘তুখোড়’। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ৬০টি হল।


No comments:
Post a Comment