অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। মিস ওয়ার্ল্ড ২০১৬-এর শিরোপা জিতেছেন পুয়ের্তোরিকোর স্টেফানি ডেল ভ্যালি। এবারের আসরে প্রথম রানার্স আপ হয়েছেন ডোমিনিক্যান রিপাবলিক ও দ্বিতীয় রানার্স আপ ইন্দোনেশিয়ান সুন্দরী। ভারতী বাঙালি প্রিয়দর্শিনী চ্যাটার্জি সেরা ২০ থেকেই বাদ পড়েছেন।
এবছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেরিল্যান্ডের এমজিএম ন্যাশনাল হার্বারে। বিজয়ী ১৯ বছরের স্টিফানির মাথায় মুকুট তুলে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড মিরেয়া লালাগুনা রোয়ো। এর আগে পুয়ের্তোরিকো মিস ওয়ার্ল্ডের সম্মান পায় ১৯৭৫ সালে। উইলনেইলা মার্চেড ওই খেতাব জিতেছিলেন।
প্রতিযোগিতায় সেরা পাঁচ প্রতিযোগিতায় ছিলো পুয়োর্তোরিকো, কেনিয়া, ইন্দোনেশিয়া, ডমিনিক্যান রিপাবলিক ও ফিলিপাইন। এর মধ্যে কেনিয়া ও ফিলিপাইন প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। প্রথম রানার্স আপ হন ডমিনিক্যান রিপাবলিকের ইয়ারিৎজা মিগুয়েলিনা রেয়েস রামিরেজ ও দ্বিতীয় রানার্স আপ হন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা।


No comments:
Post a Comment