সালমান খান যত বড় সুপারস্টারই হোন না কেন, বলিউডে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ক’দিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি এখনও কুমারত্ব হারাননি। অথচ তার দুই ভাই বলছেন ভিন্ন কথা। কফি উইথ করণ অনুষ্ঠানে আরবাজ ও সোহেল জানালেন, যৌনতায় এতটাই আসক্ত সালমান, যে কারণে তিনি সেক্স ছাড়া থাকতেই পারেন না!
সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোয়ের ১০০তম পর্ব উপলক্ষে তিন ভাই পা রাখেন করণের শোতে। তখনও সালমান জানতেন না, তার গোপনীয়তা প্রকাশ পেতে যাচ্ছে। অনুষ্ঠানে করণ জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি এখনও ভার্জিন!’ উত্তরে সালমান বলেন, ‘কিছুই বদলায়নি। এখনও আমি ভার্জিন, তোমার মতোই!’
খোলামেলা আলোচনা, বিতর্ক ও ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ সালমানের এই বক্তব্য শোনামাত্রই ভাই আরবাজ খান আরও একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন। আরবাজের সঙ্গে তখন র্যাপিড ফায়ার রাউন্ড খেলছিলেন করণ। সেখানে করণ আরবাজকে জিজ্ঞাসা করেন, কে একমাস কথা না বলে থাকতে পারেন না? জবাবে আরবাজ কঙ্গনা রানাউতের নাম নেন। এরপর করণ প্রশ্ন করেন, ‘কে সেক্স ছাড়া একমাসের বেশি থাকতে পারেন না? এক মুহূর্ত সময় নষ্ট না করে আরবাজ হাসিমুখে উত্তর দেন, ‘সালমান খান!’
প্রসঙ্গত, ৮০’র দশক থেকে সালমান খানের সঙ্গে একাধিক নারীর প্রেম দেখেছেন তার ভক্ত ও দর্শকেরা। এই তালিকায় একদম প্রথম স্থানে ছিলেন সঙ্গীতা বিজলানি। তারপর সালমান খানের প্রেমিকাদের তালিকায় জুড়েছে সোমি আলি থেকে শুরু করে স্নেহা উল্লাল, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের নাম। সালমানের জীবনে বর্তমান বান্ধবী হিসেবে আছেন রোমানিয়ার মডেল অভিনেত্রী লুলিয়া ভান্তুর। অবশ্য এই প্রেমিকাকে নিয়েও ধোঁয়াশাতে আছেন সালমানের অনুরাগীরা।


No comments:
Post a Comment