সর্বশেষ সংবাদ

একই মঞ্চে দুই বোনের কণ্ঠে গান

Two-sisters-at-the-same-stages-music

 

দুই বোনকে একমঞ্চে খুব একটা দেখা যায় না। তবে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে হঠাৎ দেখা মেলে তাদের। দুই বোন তখন নিজেদের কণ্ঠের জাদুতে মাতিয়ে তোলেন শ্রোতাদের। তেমনি শ্রোতা মাতালেন গতকাল সন্ধ্যায়।


  বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব অনুষ্ঠানে  ‘রণক্ষেত্র সারাদেশ’ শিরোনামে সন্ধ্যায় সুরের মায়ায় ভাসান তারা। শুরুতেই ফাহমিদা নবী, ‘ও আমামার দেশের মাটি’ গান দিয়ে আয়োজন শুরু করেন। এরপর বীরাঙ্গনা নারীকে উৎসর্গ করে একটি গান করেন। এরপর তিনি তার ‘লুকোচুরি গল্প’ সহ বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। এরপর সামিনা চৌধুরী, ‘ফুল ফোটে ফুলঝরে’, ‘আমায় আর ডেকোনা’ সহ বিভিন্ন জনপ্রিয় গান করেন। যতক্ষণ দুবোন মঞ্চে ছিলেন ততক্ষণ মাতিয়ে রেখেছেন।

ম্যাক্স গ্রুপ নিবেদিত ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’ এর ১১ তম দিনে প্রোগ্রামের শুরুতে বক্তব্য রাখেন ওয়ান মোর জিরো কমিউনিকেশন ও গান বাংলা টেলিভিশন এর প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা। প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এছাড়াও প্রধানমন্ত্রীরর প্রেস সচিব আশরাফুল আলম খোকন, এনআরবি ব্যাংক এর চেয়ারম্যান নিজাম চৌধুরী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ আলমগীর এবং গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে প্রজন্মের গান। এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘প্রাণ পণ লড়াই ’অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন পারভেজ, ঐশী, কর্ণিয়া, লুইপা, প্রতীক, শাওন গানওয়ালা, প্রিয়, শামীম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.