এক দম্পতির পাঁচ বছর ধরে তাদের দাম্পত্য জীবন। বিয়ের প্রথম বছর থেকেই যে ভালোবাসার রূপ নিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা, পাঁচ বছর পর তাদের সেই ভালোবাসা থমকে যায়। বিয়ের পাঁচ বছরে তাদের কোনো সন্তান হয়নি। ভালোবাসাও আগের মতো নেই। এখন যা হয় তা শুধু ঝগড়া পর্যায়েই থেকে যায়। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় একসঙ্গে আর থাকবে না। কিন্তু ছেলেটি মেয়েটিকে ডির্ভোস দিতে পারছে না, কারণ ডির্ভোস দিতে গেলেই মেয়েটিকে দেনমহরের ১০ লক্ষ টাকা দিতে হবে। ছেলেটির কাছে এত টাকা নেই।
অপরদিকে মেয়েটির পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থাসহ আরও নানা কারণে সেও ছেলেটিকে ডিভোর্স দিতে পারছে না। একপর্যায়ে উভয়েই তাদের বন্ধুদের সঙ্গে কথা বলে। ছেলেটির বন্ধু তাকে পরামর্শ দেয় একটা চাকরি দিয়ে দিবে এবং অগ্রিম দশ লক্ষ টাকা দিবে। অন্যদিকে মেয়েটির বন্ধু তাকে পরামর্শ দেয় আপাতত একটা চাকরি নিতে। তাহলে সময়টা কেটে যাবে। এখন তারা দুজনই ব্যস্ত যে যার কাজ নিয়ে। আরও কিছুদিন পরে তারা বুঝতে পারে তাদের ভালোবাসা কমেনি। হয়তো ক্ষণিকের জন্য স্থিতিশীল হয়ে গিয়েছিল। এখন আর আগের মতো ঝগড়া করার সময় নেই তাদের। ছেলেটি জানতে পারে মেয়েটি মা হতে যাচ্ছে। শুরু হয় তাদের নতুন করে কাছ আসার গল্প।
এভাবেই এগিয়ে গেছে ‘দেয়ালহীন দরজা’ নাটকের গল্প। সাজিন আহমেদ বাবু’র রচনায় নাটকটির পরিচালনা করেছেন শামস করিম। আর স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। এ ছাড়াও অভিনয় করেছেন সুজাত শিমুল, শুভেচ্ছা এবং জুয়েল। খুব শিগগিরই এই নাটকটি প্রচার হবে আরটিভিতে।


No comments:
Post a Comment