ব্যক্তিজীবন ও পেশাদারিত্ব। দুটোর মাঝে খানিকটা অবসর মিললে মন্দ হয় না বটে। সেই সময়টাকেই নিজের মত করে আপন করে নিয়েছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল মিথিলা।
বর্তমানে ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার অব অ্যাডুকেশন হিসেবেও কর্মরত আছেন। প্রাতিষ্ঠানিক কাজেই তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন। আর কাজের ফাঁকে ফাঁকে দর্শনীয় স্থানগুলো ঘুড়ে বেড়াচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি সেসব জায়গার ছবিগুলো পোস্ট করছেন। মিথিলা ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পৌঁছান। এরপর পোর্ট কাম্পবেল, ডোরোমানা, সিডনিসহ আরও বেশকিছু এলাকার ঘোড়াঘুরির ছবি পোস্ট করেছেন ফেসবুকে। খুব শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে তার। এদিকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে মিথিলা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ’ বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে সিজিপিএ-৪ পাওয়ার কারণে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন।
২০১৪-১৬ স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই সর্বোচ্চ এই সিজিপিএ পেয়েছেন। ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।


No comments:
Post a Comment