চলচ্চিত্র অভিনেতা শিমুল খান। যাকে রূপালি পর্দায় বেশিরভাগ সময়ে খল অভিনেতা হিসেবে দেখা যায়। এই অভিনেতা সম্প্রতি নতুন এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবির নাম ‘সত্যযুগ’। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করবেন সাইফুর রহমান সাইফ। শিমুল খান জানালেন, ‘ছবিতে তার চরিত্রে নাম খাদেম। যিনি একজন পেশাদার চোর। এই চরিত্রে নানা টুইস্ট নিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হবেন।’
ছবিটি নিয়ে শিমুল খান বলেন, ‘আমি বেশ কিছু ছবিতে কাজ করছি। তারমধ্যে ‘সত্যযুগ’ হবে অনবদ্য একটি চলচ্চিত্র। এই ছবির গল্প ও চরিত্ররা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এখানে আমার যে চরিত্র, তাতেও থাকবে সমৃদ্ধ অভিনয়ের সুযোগ।’
সবমিলিয়ে শিমুল খান আশা করছেন ‘সত্যযুগ’ ছবিটি দর্শকদের জন্য দারুণ কিছু বয়ে আনবে। খুব শিগগির এছবির নির্মাতা অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করবেন। আগামী বছরের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবে। পাবনা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে বলে জানালেন শিমুল খান।
এদিকে শিমুল খান বর্তমানে কাজ করছেন ‘ছিটমহল’, ‘চল পালাই’, ‘পাষাণ’, ‘কে’, ‘স্বপ্নবাড়ি’, ‘কল্প না’, ‘বিজলী’, ‘তুখোড়’ ইত্যাদি একাধিক ছবিতে। অধিকাংশ ছবি রয়েছে মুক্তি অপেক্ষায়।


No comments:
Post a Comment