শীতের নগরী ঢাকায় দ্বিতীয়বারের মতো হয়ে গেল বিডি হিপ-হপ ফেস্ট ২০১৬। গতকাল সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের ইনফিনিটি রুফটপে এই ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
কথা প্রসঙ্গে হিপ-হপ ফেস্টের চেয়ারম্যান ও পরিচালক আশিনুল কবির রাজন বলেন, ‘গত বছরের অনুষ্ঠানের বিপুল দর্শকপ্রিয়তা ও সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। ফলে এ বছরে আরও একটু বড় পরিসরে ও ভিন্ন আঙ্গিকে এ আয়োজন করেছি। এইস, মাইক্রোম্যাক্স, ওয়াচেস ওয়ার্ল্ড, মোবাইল ওয়ার্ল্ড ও এ. কবির আর. গ্রুপকে বিশেষ কৃতজ্ঞতা এ ধরনের আয়োজনে পাশে থাকার জন্য।’
এবারের ফ্যাশন শোতে মডেল হিসেবে ছিলেন আফসানা স্পৃহা, আঁখি আফরোজ, লিমি, জলি, ইফা, ইন্দ্রানী দাশ, লিন্ডু, অবনী, রাহা তানহা খান, মাশিয়াত, রিফা, হীরা, রিবা, মারিন, শান্তা পল, রুমা, মিথিলা, নমিরা, তৃণসহ আরো অনেকে। শোর কোরিওগ্রাফি করেছেন রুমা
হিপ-হপ ফেস্টে র্যাপার হিসেবে অংশ নিয়েছেন ব্যাড বয়েজ ক্রিউ, বাংলা মেন্টালজ, বিশাল করিম, ডি-হ্যাজ, দর্পণ, গ্রিন কোস্ট, মাহি হাসিন, রাজত্ব, শা-টি, শিফট হক। বি-বয় ড্যান্সারদের মধ্যে থাকছেন অ্যানোনিমিউয়াস ক্রিউ, বি-বটস, ব্লু পপপারস, ওটু ড্যান্স ক্রিউ।বিট বক্সারসদের মধ্যে ছিল বিটবক্স বাংলাদেশ, বিটবাক্স, হান এক্স, রাফটেকনিক্স, ইক্সিভিউয়াস। ফায়ার স্পিননার হিসেবে ছিল হ্যালোস।


No comments:
Post a Comment