সর্বশেষ সংবাদ

হুমায়ূন আহমেদ এইবার টিভিতে

নন্দিত কথ্যাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ। 


প্রয়াত এই লেখকের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। চ্যানেল আই চেতনা চত্বরে আজ অনুষ্ঠিত হবে 'ডিউ-চ্যানেল আই হিমু মেলা-২০১৬'। এদিন দুপুর আড়াইটায় হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হবেন। মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য মেহের আফরোজ শাওন, দুই ছেলে ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। মেলার উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গানগুলো। প্রবীণ শিল্পীদের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। সঙ্গে থাকছে নাচ, কবিতা আবৃত্তি স্মৃতিকথা। চ্যানেল আইতে সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান 'আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ'। এর পাশাপাশি সকাল থেকে নুহাশ পল্লীতে থাকছে বিশেষ অনুষ্ঠান। দেশের বাইরে কানাডার টরন্টোতে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চলছে একক বইমেলা। এটিএন বাংলায় সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান 'চাঁদনী পসর'। গান পরিবেশনের পাশাপাশি আলাপচারিতায় অংশ নেবেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারি সিদ্দিকী। বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে নাটক 'চরণ রেখা'। এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী'। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করবেন শাওন আহমেদ ও এসআই টুটুল। বৈশাখী টেলিভিশনের 'শুধু সিনেমার গান' পর্বটি হুমায়ূন আহমেদের লেখা চলচ্চিত্রের গান দিয়ে সাজানো হয়েছে। এটি প্রচার হবে বিকাল ৩ টা ৩০ মিনিটে। আরটিভিতে সকাল ১১টা ২০ মিউজিক স্টেশনে হুমায়ূন আহমেদ স্মরণে গান পরিবেশন করবেন শাওন, রাজিব, লিজা ও পলাশ । বিকেল ৫ টায় প্রচার হবে মেহের আফরোজ শাওনের পরিচালনায় নাটক 'এসো'।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.