নতুন সংখ্যায় রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামারাস ছবি প্রকাশ করে প্রশংসা পাচ্ছে ফিল্মফেয়ার ম্যাগাজিন। পাশাপাশি ঠাট্টা-বিদ্রুপও জুটছে।
সমস্যা হল ম্যাগাজিনটি কভার স্টোরিতে রণবীর কাপুরের বদলে লিখেছে রণবীর সিং। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী রসিয়ে রসিয়ে মন্তব্য করছেন।
তবে নামের ভুল যতই ঠাট্টা করুক— দুই তারকার রসায়ন নিয়ে কারো আপত্তি নেই। অ্যাশ-রণবীরকে দেখা যাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায়। ২৮ অক্টোবর মুক্তি প্রতিক্ষীত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। বিশেষ চরিত্রে আছেন লিসা হেইডেন ও শাহরুখ খান।
নাম নিয়ে একই ধরনের ভুল দেখা যায় আগস্ট সংখ্যার হারপার্স বাজার ম্যাগাজিনে। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ আয়ের নায়িকা সংক্রান্ত প্রতিবেদনে দীপিকা পাড়ুকোনের নাম ভুল বানানে ছাপা হয়। তা নিয়েও বেশ হাস্যরসের সৃষ্টি হয়।


No comments:
Post a Comment