সর্বশেষ সংবাদ

ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসায় আদনান সামী

 
Indian-Army-Surgical-praises-striker-Adnan-Sami

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্টাইকের প্রশংসা করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আদনান সামি। টুইটারে সেনা জওয়ানদের সাফল্যের প্রশংসা করেন তিনি।


ভারতীয় সেনা জওয়ানদের প্রশংসা করলেও নিজের জন্মস্থান পাকিস্তানকে নিয়ে কোন কথায় বলেননি সামি।

প্রসঙ্গত, গতবছর ভারতের নাগরিকত্ব দেওয়া হয় পাক সঙ্গীতশিল্পী আদনানকে। ২০১৫-র মে মাসে পাক সরকার আদনানের পাসপোর্ট রিনিউ করতে অস্বীকার করে। এরপরই ভারত সরকার তাঁকে অনির্দ্দিষ্টকালের জন্য ভারতে থাকার অনুমতি দেয়। ভারতের নাগরিকত্ব পেয়েই এদেশের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা জানিয়েছিলেন আদনান। তিনি বলেন, জন্মদিনে অসাধারণ উপহার পেলাম। নিজের বাড়িতে মুক্তভাবে নিশ্বাস নিতে পারার উপহার। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.