আয়নাবাজি বাংলাদেশে নির্মিত, বাংলাদেশের চলচিত্র। রিলিজের পরপরই সারাদেশ থেকে আসছে ব্যপক সাড়া। সিনেমা হলগুলোতে ঝুলছে হাউজফুল এর বোর্ড।
বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর চট্টগ্রামের আলমাস সিনেমা হল এরই মধ্যে প্রচার করে জানিয়ে দিয়েছে যে তাদের হলে 'আসছে আয়নাবাজি'। কিন্তু এ বিষয়ে কাকরাইল চলচ্চিত্র পাড়ায় কথা বলতে গিয়ে জানা গেলো ভিন্ন কথা।
উল্লেখ্য আয়নাবাজি ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, সহযোগী প্রযোজক ও কাহিনীকার গাউসুল আলম শাওন ও ছবিটির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ চট্টগ্রামেরই সন্তান। যারা প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে চলচ্চিত্রটি চট্টগ্রামের হলগুলোতে প্রদর্শনের, কিন্তু চট্টগ্রামের কিছু হল মালিক দেশব্যাপী চলিত ধারার বাইরে গিয়ে তাদেরকে চাপ প্রয়োগ করছে। দর্শকদের প্রত্যাশার কথা বিবেচনা করে উপায় না দেখে তারা চট্টগ্রামে থিয়েটার ইন্সটিটিউট এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ চেষ্টা চালায়, কিন্তু ওখানেও ওই হল মালিকগন প্রশাসনের সাথে কথা বলে বাঁধা দেয়ার চেষ্টা করছে।
আলমাসে আয়নাবাজির প্রদর্শন সম্পর্কে প্রযোজক জিয়াউদ্দিন আদিল পরিবর্তন ডটকমকে জানান, “দেশব্যাপী চলচ্চিত্র পরিবেশনার চলতি ধারার বাইরে গিয়ে আমি কোন কাজ করতে পারবো না। আর আলমাস হল মালিক আমাদের সেই নিয়মের পরিপন্থি এক প্রস্তাব দেয় যা আমরা মেনে নেইনি। তারা দর্শকদের বিভ্রান্ত করছে। কিন্তু তারা যদি চলচ্চিত্র পরিবেশনার চলতি ধারা রক্ষা করে আমাদের প্রস্তাব দেয়, তাহলে আমরা বিষয়টি পূঃণবিবেচনা করবো।
তিনি আরও বলেন, আয়নাবাজি আমাদের চলচিত্র, চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রামে ছবিটি মুক্তি দেয়ার জন্য আমি নিজে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং করার জন্য অঙ্গীকারবদ্ধ।”


No comments:
Post a Comment