সর্বশেষ সংবাদ

তামিল ছবির মহরত হচ্ছে ‘লাকি গার্ল’ সিন্ধুর হাতে

 
Tamil-film-premiere-of-Lucky Girl-by-Sindh

রিও অলিম্পিক্স ব্যাডমিন্টনে রুপো জয় রাতারাতি পাল্টে দিয়েছে পুসারলা বেঙ্কট সিন্ধুর জীবন। সংবর্ধনা অনুষ্ঠান তো ছিলই। এবার তামিল ছবির জগতেও ঢুকে পড়লেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।


সোমবার একটি তামিল ফিল্মের মহরত অনুষ্ঠানে ‘পয়মন্ত’ বিশেষ অতিথি হিসাবে তিনি উপস্থিত ছিলেন চেন্নাইয়ে। তাঁর সঙ্গে ছিলেন আর এক ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুর অনুরোধে সিন্ধুকেই এই মহরত অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল।

সিন্ধু পরে বলেছেন, ‘‘সিনেমার মহরত সম্পর্কে আজ একটা ধারণা হয়ে গেল।’’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.