সর্বশেষ সংবাদ

অমিতাভ সাজবেন ডাব্বাওয়ালা, সঙ্গে থাকবেন ইনটার্ন বরুণ ধবন

 
Amitabh-sajabena-dabbaoyala-internships-will-be-with-Varun-Dhawan

জুনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ‘পিঙ্ক’এ হাঁটুর বয়সি তিন নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এবার বরুণ ধবনের মতো নতুন প্রজন্মের তারকার সঙ্গে কাজ করবেন তিনি।


জুনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ‘পিঙ্ক’এ হাঁটুর বয়সি তিন নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এবার বরুণ ধবনের মতো নতুন প্রজন্মের তারকার সঙ্গে কাজ করবেন তিনি। ছবির নাম ‘ডাব্বা গুল’। পরিচালক প্রদীপ সরকার। যেখানে অমিতাভ হবেন ডাব্বাওয়ালা। বরুণ এমবিএ’র পড়ুয়া। যে জানতে চায়, মুম্বইয়ের ডাব্বাওয়ালারা কীভাবে কাজ করেন। ব্যবসার ফন্দিফিকির জানতে ডাব্বাওয়ালাদের অধীনে সে ইন্টার্নশিপ করতে থাকে। একেবারে ‘ফিল গুড’ ছবি বানাতে চাইছেন প্রদীপ সরকার। প্রযোজনায় ‘যশ রাজ ফিল্মস’।

শোনা যাচ্ছে, ‘ডাব্বা গুল’ অনেকটা ‘মুন্নাভাই...’এর ধাঁচের গল্প। তবে ‘যশ রাজ’এর ব্যানারে ‘ঠগ অফ হিন্দোস্থান’ ছবির কাজ আগে শুরু করবেন অমিতাভ, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন আমির খান। প্রদীপ সরকার ‘মরদানি’র পর আর কোনও ছবি করেননি। সন্দীপ রায়ের থেকে ‘সোনার কেল্লা’র স্বত্ব কিনেছেন। তবে সেই ছবি কবে বানাবেন, এখনও ঠিক করেননি। চলছে চিত্রনাট্যের কাজ। যেখানে তিনি

‘সোনার কেল্লা’কে একেবারে অন্যভাবে প্রেজেন্ট করতে চাইছেন। চরিত্রগুলোও বদলে যেতে পারে। সবটাই পরিকল্পনার স্তরে। আগে প্রদীপ ‘ডাব্বা গুল’এর কাজ সেরে ফেলতে চান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.