সর্বশেষ সংবাদ

'অ-যান্ত্রিক' আইরিন

 
Non-mechanical-rene

মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, বিজ্ঞাপনের কাজ নিয়েই। একের পর এক কাজ করে যাচ্ছেন নিয়মিত।


 সম্প্রতি নতুন একটি নাটকের কাজ শেষ করলেন এই অভিনেত্রী। নাটকের নাম 'অ-যান্ত্রিক'। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা এই নাটকটি রচনা করেছেন আপেল মাহমুদ এবং পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

আইরিন বলেন, 'গল্পটি বেশ চমৎকার। আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। এখনই কিছু বলতে চাচ্ছি না গল্প সম্পর্কে। আশা করি দর্শকদের নাটকটি খুব ভালো লাগবে।'

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইরিন আফরোজ, সোহাগ, নেলসন সহ আরো অনেকে। ২ সেপ্টেম্বর এনটিভিতে সন্ধ্যা ৬:৩০ মিনিট এ প্রচারিত হবে নাটকটি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.