আর কিছুদিনের মধ্যেই গনেশ চতুর্থী৷ আর এটিই যে মহারাস্ট্রের অন্যতম প্রধান ফেস্টিবেল তা বলাই বাহুল্য৷ তবে এই বছর গনেশ চতুর্থীটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই স্পেশাল হতে চলেছে৷ কারণটা হলো এই বছর বিগ-বি এর কন্ঠে শেনা যাবে একটি আরতির গান৷ কিছুদিন আগেই শেষ হয়েছে গানের রেকর্ডিং৷
এখন বাকি ভিডিও শ্যুট৷মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুজিৎ সরকার৷ তবে ভিডিও পুরো অংশে শ্যুট করা সম্ভব হবে না বলেই জানিয়েছেন তিনি, তবে পুরোটা না হলেও কিছু অংশ মন্দিরের মধ্যেই শ্যুট করা হবে৷
সবটা শেষ হওয়া মাত্রই আর কিছুদিনের মধ্যেই মার্কেটে মিলবে বিগ-বি এর গানের সিডি৷ মুম্বইয়ের একটি মন্দির কর্তৃপক্ষের অনুরোধেই গানটি গেয়েছেন শাহেনশা৷ স্বর্গীয় আদেশ শ্রীবাস্তব-এর স্টুডিওতে হয়েছে এই রেকর্ডিং৷

এবিষয়ে প্রশ্ন করা হলে অমিতাভ জানান মন্দিরের আধিকারিক আমাকে গানটি করার জন্য অনুরোধ জানান, আমিও রাজি হয়ে যাই৷সিদ্ধিবিনায়ক একটি অতি প্রাচীন একটি মন্দির, অনেক দিন ধরেই তাঁরা চাইছিলেন আমি আরতির গানটি গাই, আর অবশেষে সেটা করেই ফেললাম৷মিউজিক মন্দির কর্তৃপক্ষের তবে কম্পোজিশন পুরোটাই আমার৷
তবে মন্দিরের আরতির সময় গানটি চালান হবে কিনা সেটা এখনও ঠিক করা হয়নি, মন্দির কর্তৃপক্ষ এবিষয়ে সিদ্ধান্ত নেবে তবে এই ভার্সানটি ইন্টারনেট এবং সিডিতেও পাওয়া যাবে৷

No comments:
Post a Comment